ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

টেকনাফে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ১০:১২:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ১০:১২:৪২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৪ বার পঠিত
টেকনাফে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের খরের দ্বীপ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর বিশেষ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
 

বিজিবি জানায়, টহল চলাকালে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি নজরে আসে। বিজিবিকে লক্ষ্য করে তারা এক রাউন্ড গুলি ছোড়ে দ্রুত নৌকাযোগে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকায় তল্লাশি চালিয়ে লুকানো অবস্থায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
 

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— দুটি জি-৩ রাইফেল, একটি এমএ-১ (ভ্যারিয়েন্ট এমকে-২) রাইফেল, একটি এলএম-১৬ রাইফেল, আটটি ম্যাগাজিন এবং মোট ৫০৭ রাউন্ড গুলি। এর মধ্যে ১৯৯ রাউন্ড জি-৩, ১২০ রাউন্ড এমএ-১ এবং ১৮৮ রাউন্ড এলএম-১৬ এর গুলি রয়েছে।
 

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি প্রমাণ হিসেবে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।