ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

আলুর ন্যায্য মূল্য নিশ্চিতে কেজিপ্রতি ২২ টাকা নির্ধারণ করল সরকার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ১১:৪২:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ১১:৪২:৩০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৮ বার পঠিত
আলুর ন্যায্য মূল্য নিশ্চিতে কেজিপ্রতি ২২ টাকা নির্ধারণ করল সরকার ছবিঃ সংগৃহীত

আলু চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কোল্ড স্টোরেজ গেট পর্যায়ে কেজিপ্রতি আলুর ন্যূনতম দাম ২২ টাকা বেঁধে দিয়েছে সরকার। বুধবার কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোল্ড স্টোরেজ বা হিমাগারে সংরক্ষিত আলুর ক্ষেত্রে সর্বনিম্ন মূল্য কেজিপ্রতি ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্তের অংশ হিসেবে সরকার ৫০ হাজার মেট্রিক টন আলু ক্রয় করে হিমাগারে সংরক্ষণ করবে এবং তা অক্টোবর-নভেম্বর মাসে বাজারজাত করবে। পাশাপাশি আগামী মৌসুমে আলু উৎপাদনে কৃষকদের জন্য প্রণোদনা দেওয়ার কথাও জানানো হয়েছে।
 

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আলুর বিক্রয়মূল্য উৎপাদন খরচের তুলনায় অনেক কম হওয়ায় চাষিরা লোকসানের মুখে পড়ছিলেন। এ পরিস্থিতি মোকাবিলায় কৃষি মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি এবং বাণিজ্য, খাদ্য ও অর্থ মন্ত্রণালয়ের সচিবদের সদস্য করে চার সদস্যবিশিষ্ট একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়।
 

কমিটি পর্যালোচনার পর সরকার ন্যূনতম মূল্য নির্ধারণ ও বিপণন ব্যবস্থায় হস্তক্ষেপের সিদ্ধান্ত নেয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ দ্রুত এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।