ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

যৌক্তিক দাবিতে শিক্ষার্থীদের রক্তাক্ত করায় প্রশাসনের জবাব চান সারজিস আলম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১২:১৮:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১২:১৮:১৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৮ বার পঠিত
যৌক্তিক দাবিতে শিক্ষার্থীদের রক্তাক্ত করায় প্রশাসনের জবাব চান সারজিস আলম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে আন্দোলন চলাকালে পুলিশের হাতে রক্তাক্ত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেছেন, এ ধরনের হামলার ব্যাখ্যা প্রশাসনের দিতে হবে এবং শিক্ষার্থীরা ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করলে তাদের ওপর কোনো ধরনের নিপীড়ন গ্রহণযোগ্য নয়।
 

বুধবার (২৭ আগস্ট) সারজিস আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ক্ষোভ প্রকাশ করেন। পোস্টে তিনি লিখেছেন, যৌক্তিক দাবি কিংবা যেকোনো ধরনের অবিচারের বিরুদ্ধে লড়াইয়ে এনসিপির অবস্থান সবসময় স্পষ্ট থাকবে। বুয়েট শিক্ষার্থীদের দাবি সমূহকে সমর্থন জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের প্রতি তিনি ঘৃণা প্রকাশ করছেন।
 

এর আগে আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকজন বুয়েট শিক্ষার্থী আহত হওয়ার খবর সামনে আসে, যা সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সারজিস আলম মনে করেন, শিক্ষার্থীদের উপর শক্তি প্রয়োগ করে প্রশাসন শুধু অনৈতিক কাজই করেনি, বরং এটি তাদের নাগরিক অধিকারেরও লঙ্ঘন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।