ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

পিরোজপুর-ঝালকাঠিতে ব্রডব্যান্ড প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজ বাকি ৮৫%

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ১০:২৯:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ১০:২৯:৩৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৭ বার পঠিত
পিরোজপুর-ঝালকাঠিতে ব্রডব্যান্ড প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজ বাকি ৮৫% সংগৃহীত ছবি

পিরোজপুর ও ঝালকাঠি জেলার সরকারি-বেসরকারি অধিকাংশ প্রতিষ্ঠানে এখনো ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছায়নি। অথচ কোটি টাকার প্রকল্পের কাজ শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও ৮৫ শতাংশ সংযোগ এখনো স্থাপন হয়নি বলে অভিযোগ উঠেছে। রাজধানীর কারওয়ান বাজারভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাকসেস টেলিকম এ কাজের দায়িত্ব পায়।
 

ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে পিরোজপুরের ১ হাজার ৫৯২টি এবং ঝালকাঠির ৯৭২টি প্রতিষ্ঠানে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়ার কথা ছিল। প্রতিটি প্রতিষ্ঠানে ব্যয় ধরা হয় প্রায় ৩৫ হাজার টাকা।
 

তবে মাঠপর্যায়ে দেখা গেছে, হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানে রাউটার পৌঁছালেও কার্যকর সংযোগ দেওয়া হয়নি। ভাণ্ডারিয়া উপজেলায় সরকারি-বেসরকারি মোট ২৪৪ প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ১৯টিতে সাময়িক সংযোগ দেওয়া হয়েছিল, যা কয়েকদিনের মধ্যেই অচল হয়ে পড়ে। এ ছাড়া কিছু প্রতিষ্ঠানে শুধু রাউটার বসিয়েই কাজ শেষ বলে দাবি করেছে ঠিকাদার।
 

এদিকে, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের ৩০ জুন। তবে সংশ্লিষ্ট ঠিকাদারের আবেদনের প্রেক্ষিতে সময় বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করেছে আইসিটি অধিদপ্তর। এত অল্প সময়ে শতভাগ কাজ শেষ করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয়রা।
 

অ্যাকসেস টেলিকমের সিনিয়র ম্যানেজার রায়হান রশিদ দাবি করেন, ভাণ্ডারিয়ায় ২৪৪ প্রতিষ্ঠানের মধ্যে ১১১টিতে ইতোমধ্যে সংযোগ দেওয়া হয়েছে এবং স্থানীয় আইএসপিগুলোর সহযোগিতায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করা হবে। তবে স্থানীয় আইএসপি প্রতিনিধিরা জানান, তারা এ প্রকল্পের কোনো কাজের সঙ্গে জড়িত নন। উপজেলা তথ্য ও প্রযুক্তি কর্মকর্তাও এ বিষয়ে বিস্তারিত জানেন না।
 

প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব তানজিলা ইসলাম বলেন, অনিয়ম বা দুর্নীতি হয়েছে কিনা তা ফাইল পর্যালোচনা ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে প্রকল্প বাস্তবায়নে ধীরগতি ও কাজের মান নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।