ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

৪ ঘণ্টা অবরোধের পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৬:৪৩:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৬:৪৩:০৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৫ বার পঠিত
৪ ঘণ্টা অবরোধের পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক ছবি সংগৃহীত

চার ঘণ্টা বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃষি উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাস পেয়ে রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে অবরোধ তুলে নেন। পরে আটকে থাকা হাওর এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। জেলা প্রশাসক মুফিদুল আলম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের দাবি নিয়ে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেন। শিক্ষার্থীরা জানান, তাদের তিন দফা দাবি যৌক্তিক এবং তা দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
 

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদের ঘোষিত দাবিতে ময়মনসিংহের জব্বারের মোড়ে হাওর এক্সপ্রেস আটকান শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টা ৪৫ মিনিটে ট্রেনটি ছাড়লেও কিছুক্ষণের মধ্যে মহুয়া কমিউটার ট্রেন অবরোধ করা হয়। ফলে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল।
 

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— কৃষিবিদদের জন্য বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও দপ্তরে ১০ম গ্রেড উন্মুক্ত করা, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ বাতিল করা এবং কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ছাড়া অন্য কারও নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার না করার জন্য সরকারি প্রজ্ঞাপন জারি করা।
 

রেলওয়ে থানার ওসি মো. আক্তার হোসেন জানিয়েছেন, শিক্ষার্থীরা রেলপথ থেকে সরে যাওয়ায় বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।