ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ১০:০৩:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ১০:০৩:৩৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা ছবি ভিডিও থেকে নেওয়া

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ডিগ্রির দাবিকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থী বৈঠক থেকে শুরু হওয়া পরিস্থিতি রোববার রাতের দিকে সংঘর্ষে রূপ নেয়। শিক্ষার্থীরা পশুপালন অনুষদ ও ভেটেনারি অনুষদ একীভূত করে একটি ডিগ্রি চালুর দাবি জানালে তা না মানায় সকাল ১১টা থেকে জয়নুল আবেদিন হল অডিটোরিয়াম অবরুদ্ধ করে রাখেন। এতে উপাচার্যসহ প্রায় ২০০ জন শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা ভেতরে আটকা পড়ে যান।


অচলাবস্থা নিরসনে সন্ধ্যার পর স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শুরু করে। তবে আলোচনা চলাকালীন পরিস্থিতি হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে। বহিরাগত একদল ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষকদের পক্ষ নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। একই সময়ে উপাচার্যের বাসভবনে ভাঙচুরের ঘটনাও ঘটে।


সংঘর্ষে এক নারী শিক্ষার্থী গুরুতর আহত হন। তাকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসার জন্য নেওয়া হয়। খবরটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নেমে আসেন, ফলে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।


শিক্ষার্থীরা অভিযোগ তুলেছেন—“আমরা একটি একাডেমিক দাবি নিয়ে আন্দোলন করছি। তাহলে বিশ্ববিদ্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী থাকা সত্ত্বেও বহিরাগতরা কিভাবে প্রবেশ করলো? এর দায় কে নেবে?”


রাত পর্যন্ত ক্যাম্পাসে টানটান উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা অবস্থান চালিয়ে যাচ্ছেন, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা যায়নি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।