ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ডাকসু নির্বাচনে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ: হাইকোর্টে রিট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১২:১০:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১২:১০:৫৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৯ বার পঠিত
ডাকসু নির্বাচনে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ: হাইকোর্টে রিট ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট' ও ইসলামী ছাত্রশিবির সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকালে বিচারপতি এস কে তাহসিন আলী ও হাবিবুল গনির আদালতে এই রিট দাখিল করা হয়।
 
রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া, অন্যদিকে ফরহাদের পক্ষে অংশ নেবেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
 
রিটের আবেদনকারী বামজোট মনোনীত 'অপরাজেয় ৭১, অদম্য ২৪' প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম। আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, ফরহাদ আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন; তারপর কীভাবে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী হতে পারলেন, এ প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে।
 
এস এম ফরহাদ ফেসবুকে লিখেছেন, “আমার প্রার্থিতাকে চ্যালেঞ্জ করার আইনি উদ্যোগকে শুভেচ্ছা জানাচ্ছি। বিভিন্ন দলের অপপ্রচারের তুলনায় এটি ভালো পদ্ধতি। আমাদের নিয়মিত পথচলাকে বাধা দিতে পারবেন না; ইনশাআল্লাহ আমরা থামব না।”
 
অপরাজেয় ৭১-অদম্য ২৪ প্যানেলে তিনটি বাম সংগঠন অংশ নিচ্ছে—বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল (বাংলাদেশ জাসদের ছাত্র সংগঠন)।
 
প্রসঙ্গত, এবারের ডাকসু নির্বাচনে ছাত্রশিবির থেকে ভিপি পদে মো. আবু সাদিক (কায়েম) এবং জিএস পদে এস এম ফরহাদ লড়ছেন। নির্বাচনের দিন নির্ধারিত হয়েছে আগামী ৯ সেপ্টেম্বর।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।