ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

আঞ্চলিক শান্তি ও প্রবৃদ্ধির জন্য বাংলাদেশ-ফিলিপাইন সহযোগিতা বাড়ানোর আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৬:২১:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৬:২১:৩৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১৮ বার পঠিত
আঞ্চলিক শান্তি ও প্রবৃদ্ধির জন্য বাংলাদেশ-ফিলিপাইন সহযোগিতা বাড়ানোর আহ্বান ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কেইংলেট। তার মতে, জ্বালানি, কৃষি ও শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা শুধু দুই দেশের জনগণের কল্যাণে ভূমিকা রাখবে না, বরং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধিতেও সহায়ক হবে।
 

রোববার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘দ্বিপক্ষীয় সম্পর্ক পেরিয়ে: বাংলাদেশ-ফিলিপাইন সহযোগিতার নতুন পথ উন্মোচন’ শীর্ষক অনুষ্ঠানে রাষ্ট্রদূত এ আহ্বান জানান। তিনি প্রচলিত খাতের বাইরে অংশীদারিত্ব বৈচিত্র্যময় করার ওপর গুরুত্ব দিয়ে সরকার ও বেসরকারি খাতকে বাণিজ্য, বিনিয়োগ ও উদ্ভাবনে সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানান।
 

অনুষ্ঠানে বিআইআইএসএস মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস স্বাগত বক্তব্য দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন সূচনা বক্তব্যে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের উল্লেখ করে সামুদ্রিক সহযোগিতা ও জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিবর্তিত ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ-ফিলিপাইন কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রয়োজনীয়তাও তুলে ধরেন।
 

সাবেক ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিক অনুষ্ঠানের সঞ্চালনা করেন। আলোচনার উন্মুক্ত পর্বে সরকারি কর্মকর্তা, কূটনীতিক, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী ও গবেষকরা বাংলাদেশ-ফিলিপাইন সম্পর্ক আরও দৃঢ় করতে বিভিন্ন মতামত ও প্রস্তাবনা পেশ করেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।