ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

হল ছাড়ার নির্দেশ অমান্য করে বিক্ষোভে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১১:১৮:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১১:১৮:৪১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৪ বার পঠিত
হল ছাড়ার নির্দেশ অমান্য করে বিক্ষোভে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছবি সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের হল ছাড়ার নির্দেশ উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে তারা কে.আর মার্কেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় হামলাকারীদের শনাক্ত ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান শিক্ষার্থীরা। তবে নিরাপত্তার কথা বিবেচনা করে অনেকে হল ছাড়তে শুরু করেছেন।

এর আগে রোববার কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসিসহ একাডেমিক কাউন্সিলের প্রায় ২২৭ শিক্ষককে জয়নুল আবেদিন মিলনায়তনে অবরুদ্ধ করে রাখেন। ওই সময় আন্দোলনের মধ্যে হঠাৎ লাঠিসোটা হাতে একদল লোক শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। তবে হামলাকারীদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

এ ঘটনার সময় যমুনা টিভির ক্যামেরা ভাঙচুর করেন এক বহিরাগত। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে এবং শিক্ষার্থীদের সোমবার সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়।

প্রায় এক মাস ধরে ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা সমন্বিত বা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। তাদের দাবি, দুটি অনুষদের ডিগ্রিকে একীভূত করে একটি সমন্বিত ডিগ্রি প্রদান করতে হবে। এই দাবিকে কেন্দ্র করেই দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে ক্যাম্পাসে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।