ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নওগাঁয় পুকুরে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৫:৪৪:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৫:৪৪:৩৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
নওগাঁয় পুকুরে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু ছবি সংগৃহীত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সফাপুর বিনোদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—গ্রামের আজিজুর রহমানের ছেলে আরাফাত (৬) ও সিরাজুল ইসলামের ছেলে নাঈম (৪)।
 

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন শিশু বাড়ির পাশেই খেলছিল। খেলার একপর্যায়ে আরাফাত ও নাঈমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি করতে থাকেন। কিছুক্ষণ পর গ্রামবাসীরা পুকুরে ভাসতে থাকা এক শিশুর দেহ দেখতে পান। পরে পানিতে নেমে দুই শিশুকেই উদ্ধার করা হলেও তাদের আর বাঁচানো যায়নি।
 

ঘটনার পর পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবারে চলছে আহাজারি, যা গ্রামজুড়ে এক ভারী পরিবেশ সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ দু’টি নিষ্পাপ প্রাণের মৃত্যুতে কেউই বিশ্বাস করতে পারছেন না।
 

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা ঘটনাটি নিশ্চিত করেছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।