সিরিয়ার বাশার আল-আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ফ্রান্স
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১২:২৮:৩৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১২:২৮:৩৪ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬৪ বার পঠিত
ছবি: সংগৃহীত
ফ্রান্সের একটি আদালত সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার সরকারের ছয়জন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অভিযোগ অনুযায়ী, ২০১২ সালে হোমস শহরে গোলাবর্ষণের ঘটনায় দুই বিদেশি সাংবাদিক নিহত হন।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
ঘটনাটিতে মার্কিন সাংবাদিক মেরি কোলভিন এবং ফরাসি ফটোগ্রাফার রেমি ওশলিক প্রাণ হারান। ফরাসি আদালতের মতে, এটি যুদ্ধাপরাধের শামিল। তাই ওই হামলার জন্য দায়ী হিসেবে আসাদসহ সাতজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে বিদেশি সাংবাদিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ নতুন নয়। তবে এ ধরনের গ্রেপ্তারি পরোয়ানা আন্তর্জাতিকভাবে বিরল এবং তা সিরিয়া ও পশ্চিমা দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন উত্তেজনা তৈরি করতে পারে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।