ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

পাবনার ঈশ্বরদীতে অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১০:৪৪:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১০:৪৪:২২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭০ বার পঠিত
পাবনার ঈশ্বরদীতে অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ৮৫ পিস ইয়াবাসহ মিলন প্রামানিক (২৮) নামে যুবক গ্রেফতার । সংগৃহীত ছবি

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ৮৫ পিস ইয়াবাসহ মিলন প্রামানিক (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সাহাপুর ইউনিয়নের রহিমপুর মধ্যপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
 

গ্রেপ্তার হওয়া মিলন প্রামানিক ওই এলাকার বাসিন্দা মোজাহার প্রামানিকের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাশিদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল লতিফের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশিতে মিলনের শরীর থেকে ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মিলনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।