ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপি বিরোধ: ১৪৪ ধারা জারি, সব সভা-সমাবেশ নিষিদ্ধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১২:১৫:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১২:১৫:৪৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপি বিরোধ: ১৪৪ ধারা জারি, সব সভা-সমাবেশ নিষিদ্ধ ছবি: সংগৃহীত
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির দুই গ্রুপের মধ্যে বিরোধের কারণে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মাইকিং, অস্ত্র বহন এবং পাঁচজনের বেশি মানুষের সমবেত চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস মঙ্গলবার রাতে এ আদেশ জারি করেন। আদেশে বলা হয়েছে, বিএনপির দুই গ্রুপের মধ্যে পরস্পরবিরোধী অবস্থানের কারণে সুন্দরগঞ্জ পৌর এলাকায় আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
 
উপজেলা প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত হবেন না।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস বলেন, “পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনগণকে অনুরোধ, এই সময়ে সরকারি নির্দেশনা মেনে চলুন।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।