ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

বকেয়া বেতনের আশ্বাসে ৪ ঘণ্টা পর কুড়িলে অবরোধ তুলে নিলেন শ্রমিকরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৫:৪৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৫:৪৯:২৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮০ বার পঠিত
বকেয়া বেতনের আশ্বাসে ৪ ঘণ্টা পর কুড়িলে অবরোধ তুলে নিলেন শ্রমিকরা ছবি সংগৃহীত

রাজধানীর কুড়িলে প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধের পর স্বাভাবিক হয়েছে যান চলাচল। বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাস পেয়ে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল পৌনে চারটার দিকে অবরোধ প্রত্যাহার করেন ইউরোজোন ফ্যাশনস গার্মেন্টসের শ্রমিকরা।
 

এর আগে বেলা ১২টার দিকে প্রায় হাজারো শ্রমিক কুড়িল এলাকায় অবস্থান নিয়ে উভয় লেনের যান চলাচল বন্ধ করে দেন। এতে কুড়িল থেকে বাড্ডাগামী এবং বাড্ডা থেকে কুড়িলমুখী সড়ক সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা এতে চরম ভোগান্তিতে পড়েন।
 

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিয়াউর রহমান জানান, শ্রমিকদের প্রতিনিধি দল দুপুরে মন্ত্রণালয়ে বৈঠক করে। সরকারের মধ্যস্থতায় মালিকপক্ষ আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সব বকেয়া বেতন-ভাতা পরিশোধের প্রতিশ্রুতি দেয়। আশ্বাস পাওয়ার পর শ্রমিকরা সড়ক ছেড়ে যান।
 

এ বিষয়ে গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার শফিকুর রহমান বলেন, গার্মেন্টসটি বন্ধ হওয়ার পথে রয়েছে। মালিকপক্ষ ধাপে ধাপে বকেয়া পরিশোধের প্রস্তাব দিলেও শ্রমিকরা তা মেনে নেননি। ফলে বিক্ষুব্ধ হয়ে তারা আজ সড়ক অবরোধে নামেন।
 

বর্তমানে কুড়িলে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।