ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

অনলাইন প্রতারণা রুখতে মেটাকে বাধ্য করছে সিঙ্গাপুর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০১:০৮:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০১:০৮:৫৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
অনলাইন প্রতারণা রুখতে মেটাকে বাধ্য করছে সিঙ্গাপুর ছবি সংগৃহীত

সিঙ্গাপুর সরকার অনলাইনে সরকারি কর্মকর্তাদের ছদ্মবেশে প্রতারণা রোধে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম মেটাকে পদক্ষেপ নিতে বাধ্য করার ঘোষণা দিয়েছে। দেশটিতে এ ধরনের প্রতারণা ক্রমেই বাড়ছে এবং এতে ভুক্তভোগীরা কয়েক কোটি ডলার হারিয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
 

বার্তা সংস্থা এএফপির খবরে জানা যায়, সিঙ্গাপুরের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোহ পেই মিং জানিয়েছেন, ফেসবুক সরকারি কর্মকর্তা সেজে প্রতারণার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত প্ল্যাটফর্ম। তিনি সতর্ক করে বলেন, মেটা যদি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তবে এক মিলিয়ন সিঙ্গাপুর ডলার পর্যন্ত জরিমানা করা হবে।
 

একটি এন্টি-স্ক্যাম সম্মেলনে বক্তৃতাকালে গোহ জানান, চলতি বছরের প্রথম ছয় মাসে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার ঘটনা আগের বছরের তুলনায় ২০০ শতাংশ বেড়েছে এবং সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৭৬০টিরও বেশি। তিনি উদাহরণ দিয়ে বলেন, এ বছর প্রধানমন্ত্রী লরেন্স ওয়ং-এর ডিপফেক ছবি ব্যবহার করে ভুয়া ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ প্রকল্প প্রচার করেছে প্রতারকরা। শুধু ২০২৫ সালের প্রথমার্ধেই এসব প্রতারণায় ক্ষতির পরিমাণ প্রায় ১২৬ মিলিয়ন সিঙ্গাপুর ডলারে দাঁড়িয়েছে।
 

গোহ জানান, পুলিশ মেটাকে বাধ্য করবে যাতে তারা স্ক্যাম বিজ্ঞাপন, ভুয়া অ্যাকাউন্ট, প্রোফাইল এবং সরকারি কর্মকর্তাদের পরিচয়ে তৈরি ব্যবসায়িক পেজ বন্ধে উদ্যোগ নেয়। এটিই প্রথমবারের মতো কোনো অনলাইন প্ল্যাটফর্মকে সরাসরি প্রতারণা মোকাবেলায় পদক্ষেপ নিতে বাধ্য করছে সিঙ্গাপুর।

তিনি বলেন, সিঙ্গাপুর প্রতারকদের কাছে আকর্ষণীয় লক্ষ্যবস্তু, কারণ এখানে প্রাপ্তবয়স্কদের গড় সম্পদ বৈশ্বিক মানদণ্ডের তুলনায় বেশি এবং দেশটি ইন্টারনেট সংযোগে অগ্রসর। সরকারি কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করাকে প্রতারকরা সুবিধাজনক মনে করে, কারণ জনগণের সরকারের প্রতি আস্থা অনেক বেশি।

এ ছাড়া প্রতিমন্ত্রী আরও জানান, চলতি মাসের শুরু থেকে টিকটককেও ‘ডেসিগনেটেড অনলাইন সার্ভিস’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে। এর ফলে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে প্ল্যাটফর্মটিকে প্রতারণা ও সাইবার অপরাধ মোকাবেলায় বাধ্যতামূলক পদক্ষেপ নিতে হবে। অন্যদিকে, মালয়েশিয়া ফেক নিউজ মোকাবেলায় সহযোগিতায় বিলম্ব করায় টিকটকের শীর্ষ কর্তৃপক্ষকে তলব করেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।