ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

রাজধানীতে ডিবি পরিচয়ে ডাকাতি: শাহবাগে সংঘবদ্ধ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০১:২২:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০১:২২:৩৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
রাজধানীতে ডিবি পরিচয়ে ডাকাতি: শাহবাগে সংঘবদ্ধ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

রাজধানীতে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে সংঘবদ্ধ ডাকাতি কার্যক্রমে জড়িত সন্দেহে সাত জনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে পরিচালিত এ অভিযানে তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, হ্যান্ডকাফ, ওয়াকিটকি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
 

পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে শাহবাগসহ রাজধানীর কয়েকটি এলাকায় ডিবি পরিচয়ে ডাকাতির অভিযোগ বাড়ছিল। এসব ঘটনায় তদন্তে নেমে আইনশৃঙ্খলা বাহিনী জানতে পারে, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা মূলত টার্গেট করা ব্যক্তিদের অনুসরণ করত এবং সুবিধাজনক সময়ে নিজেদের ডিবি সদস্য পরিচয় দিয়ে গাড়িতে তুলে নেয়। এরপর ভুক্তভোগীদের কাছ থেকে মূল্যবান সামগ্রী, টাকা-পয়সা ও মোবাইল ছিনিয়ে নিত।
 

গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্যে জানা যায়, চক্রটি নতুন করে আরেকটি ডাকাতির পরিকল্পনা করছিল। সে অনুযায়ী অভিযানে নেমে সাতজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরেই এ ধরনের অপরাধে জড়িত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।