ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

কলাপাড়ায় ট্রলার মালিকপক্ষের মারধরে জেলের মৃত্যু, আহত দুই

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ০৮:৫২:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ০৮:৫২:২৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
কলাপাড়ায় ট্রলার মালিকপক্ষের মারধরে জেলের মৃত্যু, আহত দুই ছবি সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলার মালিকপক্ষের মারধরে হেলাল হাওলাদার (২৪) নামে এক জেলের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের আল-আমিন আড়তে এ ঘটনা ঘটে।
 
নিহত হেলাল পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের বাসিন্দা। আহতরা হলেন সাদ্দাম আকন (১৮) ও আসাদুল (২২)।
 
পরিবারের সদস্য ও সহকর্মী জেলেদের অভিযোগ, বৃহস্পতিবার সকালে মন্টু ফরাজীর মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুত করা হয়। তবে মঠবাড়িয়া থেকে আলীপুরে পৌঁছাতে দেরি হওয়ায় রাত ৯টার পর পৌঁছানো মাত্র মালিকপক্ষ ক্ষুব্ধ হয়ে ওঠে। এসময় মন্টু ফরাজীর নেতৃত্বে কয়েকজন তাদের মারধর করে। এরপর তিন জেলেকে ট্রলারে তুলে সাগরে পাঠানো হয়।
 
সাগরে পৌঁছানোর কিছুক্ষণ পরই তাদের শারীরিক অবস্থার অবনতি হয়। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক হেলালকে মৃত ঘোষণা করেন। আহত দুজন বর্তমানে চিকিৎসাধীন।
 
মহিপুর থানার ওসি মাহমুদ হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং নিহতের পরিবার হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।