ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে গভীর আলোচনার কথা জানালেন ট্রাম্প

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ০৯:৩৫:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ০৯:৩৫:৩৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে গভীর আলোচনার কথা জানালেন ট্রাম্প ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র গভীর আলোচনায় যুক্ত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় ওয়াশিংটনের হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য প্রকাশ করেন।
 

ট্রাম্প বলেন, “হামাসের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা চলছে। আমি তাদের প্রতি আহ্বান জানাই—জিম্মিদের মুক্তি দিন। তাহলেই ইতিবাচক কিছু ঘটবে। কিন্তু গাজায় যদি জিম্মিদের আটকে রাখা হয়, তাহলে পরিস্থিতি জটিল হয়ে উঠবে।”
 

তিনি আরও উল্লেখ করেন, হামাসের হাতে বর্তমানে খুব কমসংখ্যক জীবিত জিম্মি থাকায় সমাধান পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। তার ভাষায়, “যখন জিম্মির সংখ্যা ১০ থেকে ২০ জনে নেমে আসে, তখন যথেষ্ট উদ্যোগ না নিলে তাদের ফেরানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। অতিরিক্ত ছাড় দেওয়া মানেই আত্মসমর্পণের মতো অবস্থা তৈরি হয়, যা মোটেও কাম্য নয়।”
 

সম্প্রতি ইসরায়েলে যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ বেড়েছে। আন্দোলনকারীরা যুদ্ধ বন্ধ এবং বন্দিদের নিরাপদ মুক্তির দাবি জানাচ্ছেন। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, সাধারণ মানুষের এই প্রতিবাদ ইসরায়েলি সরকারের জন্য গাজায় সামরিক অভিযান চালিয়ে যাওয়া কঠিন করে তুলেছে। এর আগে গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেওয়ার আহ্বান জানান। তিনি লিখেছিলেন, “দুই, পাঁচ বা সাত নয়—সকল জিম্মিকে ফিরিয়ে দিতে হবে। আর যদি হামাস এই পদক্ষেপ নেয়, তবে পরিস্থিতি ভালো দিকে যাবে।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।