ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা ফিরছে, স্কুলে আসছে মিড-ডে মিল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ০৩:০৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ০৩:০৬:৪৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৪ বার পঠিত
১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা ফিরছে, স্কুলে আসছে মিড-ডে মিল

১৬ বছর পর প্রাথমিক স্তরে পুনরায় বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ে দেশের ১৫০টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে মিড-ডে মিল কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।
 

রোববার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। এ সময় তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে বছরে মাত্র ১৮০ দিন ক্লাস পরিচালিত হয়, অথচ শিক্ষকদের বহির্ভূত কাজে যুক্ত রাখা হয়, যা শিক্ষা ব্যবস্থার মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এজন্য শিক্ষা ক্যালেন্ডারে ছুটির সংখ্যা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
 

বিধান রঞ্জন রায় পোদ্দার আরও জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্যমতে দেশে ৭ বছর বা তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠীর সাক্ষরতার হার দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৯ শতাংশ। তবুও ২২ দশমিক ১ শতাংশ মানুষ এখনো নিরক্ষর। এই জনগোষ্ঠীর একটি বড় অংশ কখনো বিদ্যালয়ে ভর্তি হয়নি অথবা ভর্তি হলেও প্রাথমিক স্তর শেষ করতে পারেনি।
 

শিক্ষকদের পদোন্নতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে বিভিন্ন মামলার কারণে বহু শিক্ষক পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। বর্তমানে প্রায় ৩২ হাজার শিক্ষক প্রধান শিক্ষক পদে উন্নীত হওয়ার অপেক্ষায় রয়েছেন। এ পদোন্নতি সম্পন্ন হলে নতুন কর্মপদ সৃষ্টির সুযোগ তৈরি হবে, যা প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।