ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ট্রাম্পের শেষ সতর্কবার্তা: হামাসও যুদ্ধবিরতি মানুক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ১০:০১:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ১০:০১:৫২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
ট্রাম্পের শেষ সতর্কবার্তা: হামাসও যুদ্ধবিরতি মানুক ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (৭ সেপ্টেম্বর) বলেন, ইসরায়েল তার নির্ধারিত শর্ত মেনে নিয়েছে এবং এখন হামাসেরও যুদ্ধবিরতি শর্ত মানার সময় এসেছে। তিনি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে সতর্কবার্তা দিয়েছেন, এটি তার শেষবারের সতর্কবার্তা বলে উল্লেখ করেছেন। ট্রাম্প আরও বলেন, “আমি আগেও হামাসকে পরিণতি সম্পর্কে সতর্ক করেছি।”
 
ট্রাম্পের এই মন্তব্যের কিছুক্ষণ পর হামাস জানায়, তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, হোয়াইট হাউজের বিশেষ দূত স্টিভ উইটকফ গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির নতুন প্রস্তাব হামাসের কাছে পৌঁছে দিয়েছেন। তবে প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করা হয়নি।
 
রোববার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমাদের কিছু খুব ভালো আলোচনা হয়েছে। ভালো কিছু ঘটতে পারে। খুব শিগ্রই গাজা নিয়ে একটি চুক্তি হতে পারে।” এর আগে গত মার্চেও তিনি হামাসকে একই ধরনের চূড়ান্ত আল্টিমেটাম দিয়েছিলেন। সে সময় তিনি জানিয়েছিলেন, সব জীবিত জিম্মিকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং নিহতদের দেহাবশেষ ফেরত দিতে হবে, না হলে “সব শেষ।”
 
ইসরায়েলের নাগরিক সংগঠন ‘হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম’ ট্রাম্পের হস্তক্ষেপকে “একটি সত্যিকারের অগ্রগতি” হিসেবে স্বাগত জানিয়েছে।
 
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে মোট ২৫১ জনকে জিম্মি করেছিল। এদের মধ্যে এখনও ৪৭ জন গাজায় আটক রয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের মধ্যে ২৫ জন নিহত হয়েছে এবং তাদের দেহাবশেষ ফেরত চাইছে।
 
এদিকে, ইসরায়েলের তীব্র আগ্রাসনে গাজার মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। শনিবার শত শত মানুষ ইসরায়েলের রাস্তায় নেমে সরকারের কাছে গাজা সিটি দখলের অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, ওই শহরেই এখনও জিম্মিদের রাখা হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।