ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভের মধ্যে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ১১:২২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ১১:২২:২১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভের মধ্যে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি: সংগৃহীত

নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। সোমবার সন্ধ্যায় বালুওয়াতারে প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রিসভার বৈঠকে তিনি প্রধানমন্ত্রী কে. পি. শর্মা ওলির কাছে পদত্যাগপত্র জমা দেন।
 

এর আগে নেপালি কংগ্রেসের এক বৈঠকে দলটির সাধারণ সম্পাদক গগন থাপা ও বিশ্ব প্রকাশ শর্মা নৈতিক কারণে লেখকের পদত্যাগের দাবি জানান। যদিও কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবা এ বিষয়ে নীরব থাকেন, লেখক বৈঠকে যোগ দেওয়ার আগে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন। তিনি গত ১৫ জুলাই, ২০২৪ তারিখে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন।
 

জবাবদিহিতা ও শাসনব্যবস্থায় সংস্কারের দাবিতে শুরু হওয়া তরুণ প্রজন্মের ‘জেনারেশন জেড’ আন্দোলন ইতোমধ্যেই দেশের প্রধান শহরগুলোতে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়, যখন বিক্ষোভকারীরা সংসদ ভবনের ভেতরে প্রবেশ করে। সোমবার রাজধানী কাঠমান্ডু ও অন্যান্য নগরে বিক্ষোভ চরম আকার ধারণ করলে পুলিশ গুলি চালায়, এতে বহু হতাহতের ঘটনা ঘটে।
 

সরকারি সূত্র অনুযায়ী, কাঠমান্ডুতে অন্তত ১৭ জন এবং ইটাহারিতে আরও দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০০ জনেরও বেশি। সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ফেসবুক, এক্স (পূর্বে টুইটার) ও ইউটিউবের ওপর সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধেও এই আন্দোলন জোরদার হয়। এ অবস্থায় রাজনৈতিক চাপের মুখে লেখক নৈতিক কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।