ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নেপালে দুর্নীতিবিরোধী বিক্ষোভের জেরে ভারত-নেপাল সীমান্তে সতর্কতা জারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ১০:৩৫:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ১০:৩৫:০০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
নেপালে দুর্নীতিবিরোধী বিক্ষোভের জেরে ভারত-নেপাল সীমান্তে সতর্কতা জারি সংগৃহীত ছবি l

নেপালে দুর্নীতিবিরোধী আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়ার আশঙ্কায় ভারত-নেপাল সীমান্তে সতর্কতা জারি করেছে ভারত। সীমান্ত নিরাপত্তা জোরদার করতে সশস্ত্র সীমা বল (এসএসবি) অতিরিক্ত নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
 

ভারতীয় সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার (৮ সেপ্টেম্বর) হাজারো যুবক নেপালের পার্লামেন্ট ভবনে প্রবেশ করে ব্যাপক বিক্ষোভ করে। সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ এবং সরকারি দুর্নীতির অভিযোগ এই বিক্ষোভের মূল কারণ। ঘটনাটির পর ভারত সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করে।
 

এসএসবির এক কর্মকর্তা ভারতের সংবাদ সংস্থা এএনআইকে জানান, নেপালের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সতর্কতাটি পূর্বসতর্কতামূলক। তিনি বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তে কঠোর নজরদারি চালানো হচ্ছে।”
 

কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে, বিভিন্ন চৌকিতে কড়া তল্লাশি চলছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জনসাধারণের স্বাভাবিক চলাচল বজায় রাখার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করার কাজ করছে এসএসবি।
 

উল্লেখ্য, ভারত-নেপাল সীমান্ত প্রায় ১ হাজার ৭৫১ কিলোমিটার দীর্ঘ, যা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিম রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত। দুই দেশের নাগরিকরা অবাধে সীমান্ত অতিক্রম করতে পারলেও প্রতিবেশী দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে ভারতের সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়ে থাকে। এসএসবি আশ্বস্ত করেছে, নেপালের অস্থিরতা যেন ভারতের ভেতরে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।