ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় আসছে বড় পরিবর্তন, বিতর্কিত প্রস্তাব বাদ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ১০:৩৫:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ১০:৩৫:৪১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় আসছে বড় পরিবর্তন, বিতর্কিত প্রস্তাব বাদ ছবি সংগৃহীত

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে প্রণীত ‘জুলাই সনদ-২০২৫’-এর চূড়ান্ত খসড়ায় বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সর্বশেষ বৈঠকে কমিশন জানায়, সনদের অঙ্গীকারনামা অংশ থেকে কয়েকটি বিতর্কিত প্রস্তাব বাদ দেওয়া হচ্ছে এবং বাস্তবায়নের পদ্ধতি সরাসরি সনদের অন্তর্ভুক্ত থাকছে না।
 

প্রাথমিক খসড়ায় বলা হয়েছিল, সংবিধান বা আইনে যা-ই থাকুক, জুলাই সনদই প্রাধান্য পাবে। তবে বিএনপির তীব্র আপত্তির মুখে কমিশন এখন বলছে, সাংবিধানিক সংশোধনের প্রয়োজন হলে সনদের সুপারিশকে গুরুত্ব দেওয়া হবে, কিন্তু তা কার্যকর হবে সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে।
 

খসড়ায় আরও প্রস্তাব ছিল যে, সনদের ব্যাখ্যার একচ্ছত্র ক্ষমতা থাকবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের হাতে। বিএনপিসহ আটটি দল এ প্রস্তাব প্রত্যাখ্যান করায় কমিশন সিদ্ধান্ত নিয়েছে, আদালতের এখতিয়ারের বিষয়গুলো নিয়ে সনদে আলাদা করে কিছু বলা হবে না। একইভাবে, সনদের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগ না রাখার প্রস্তাবও প্রত্যাহার হচ্ছে। পরিবর্তিত খসড়ায় বলা হতে পারে, সনদে স্বাক্ষর করা কোনো দল আদালতে যাবে না, তবে নাগরিকদের সাংবিধানিক অধিকার সীমিত করা হবে না।
 

বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও মতপার্থক্য থাকায় খসড়ায় এ অংশটি বাদ দেওয়া হচ্ছে। গণভোট, সংসদ বা রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশসহ বিভিন্ন বিকল্প প্রক্রিয়া সুপারিশ আকারে সরকারের কাছে পাঠানো হবে। সরকারই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবে কোন প্রক্রিয়ায় সনদ বাস্তবায়ন হবে।
 

কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৮৪টি প্রস্তাবের মধ্যে ৭৩টিতে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে। বাকি ১১টি প্রস্তাবে মতপার্থক্য রয়েছে, যার মধ্যে ৯টিতে সরাসরি আপত্তি জানিয়েছে বিএনপি।
 

চূড়ান্ত সনদ দুই খণ্ডে প্রকাশের পরিকল্পনা রয়েছে—প্রথম খণ্ডে থাকবে দ্রুত বাস্তবায়নযোগ্য সংস্কার, আর দ্বিতীয় খণ্ডে সাংবিধানিক সংশোধন প্রয়োজন এমন প্রস্তাব ও মতবিরোধপূর্ণ বিষয়গুলো।
 

কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, প্রতিটি দলের মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। কমিশনের লক্ষ্য হচ্ছে, সনদ ও তার সুপারিশ যেন আইনি, সাংবিধানিক ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য হয়। আগামী সপ্তাহের মধ্যে সংশোধিত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হতে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।