ভারতের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৪: নতুন ভ্যারিয়েন্টে এআই ফিচার ও উন্নত ক্যামেরা
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ১২:১৭:০৬ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৩:৫৪:১৬ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৮০ বার পঠিত
ছবি: সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ভারতের বাজারে নিয়ে এসেছে তাদের ফ্ল্যাগশিপ সিরিজের নতুন ডিভাইস—গ্যালাক্সি এস২৪। শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ (৪ ন্যানোমিটার) প্রসেসর এবং উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারের সঙ্গে প্রিমিয়াম সেগমেন্টে নতুনত্ব যোগ করেছে এই মডেলটি। উৎসবের মরশুমে ফ্লিপকার্ট সেলে বিশেষ ছাড়ে কেনার সুযোগ থাকছে ক্রেতাদের জন্য।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
গ্যালাক্সি এস২৪-এ রয়েছে ৬.২ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ২৬০০ নিটস উজ্জ্বলতা। সুরক্ষার জন্য রয়েছে স্যামসাং নক্স। কোম্পানি ঘোষণা করেছে ৭ বছরের অপারেটিং সিস্টেম ও সিকিউরিটি আপডেট, যা দীর্ঘমেয়াদি ব্যবহারে বাড়তি সুবিধা দেবে।
ক্যামেরা সেকশনে তিনটি রিয়ার সেন্সর রয়েছে—৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং ১০ মেগাপিক্সেল টেলিফটো। সামনে রয়েছে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এআই জুম ও নাইটোগ্রাফি ফিচার যোগ হওয়ায় ছবি ও ভিডিওর মান আরও উন্নত হয়েছে।
ডিভাইসটিতে গ্যালাক্সি এআই ফিচার সাপোর্ট রয়েছে। ব্যবহারকারীরা লাইভ অনুবাদ, ইন্টারপ্রিটার মোড, চ্যাট ও নোট সহায়তা, জেমিনি লাইভ এবং এআই এডিটিং টুলসের সুবিধা পাবেন।
৪০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা, যা একদিনের ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম।
দাম ও ভ্যারিয়েন্ট:
✔ ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ৭৪,৯৯৯ রুপি
✔ ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ৭৯,৯৯৯ রুপি
গ্যালাক্সি এস২৪-এর নতুন সংস্করণ প্রিমিয়াম ফিচার, শক্তিশালী প্রসেসর, দীর্ঘ সফটওয়্যার সাপোর্ট এবং গ্যালাক্সি এআই ফিচারের কারণে এই উৎসবের মরশুমে ক্রেতাদের নজর কাড়তে প্রস্তুত।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।