ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর প্রস্তাবনায় সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৯:০৬:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৯:০৬:৪১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর প্রস্তাবনায় সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি

নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকির নাম প্রস্তাব করেছে তরুণ প্রজন্মের বিক্ষোভকারীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে কাঠমান্ডুতে ছয় ঘণ্টাব্যাপী দীর্ঘ আলোচনায় এই সিদ্ধান্তে উপনীত হয় জেন-জি আন্দোলনের প্রতিনিধিরা।
 

সন্ধ্যায় সেনাপ্রধানের সভাপতিত্বে সামরিক বাহিনীর সদর দপ্তরে শুরু হয় বিশেষ এই বৈঠক, যেখানে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত হন বিভিন্ন জেলা থেকে আসা তরুণ প্রতিনিধিরা। আলোচনা চলাকালে তারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিক্ষোভকারীদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে সুশীলা কারকিকে বসানোর প্রস্তাব আনেন তারা। পরবর্তীতে স্থানীয় গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, জেন-জিদের অনুরোধে এই দায়িত্ব নিতে সম্মতি জানিয়েছেন কারকি।
 

নেপালে সাম্প্রতিক আন্দোলনের সূচনা হয়েছিল সোশ্যাল মিডিয়া বন্ধ করার সরকারি সিদ্ধান্তকে কেন্দ্র করে। দ্রুতই তা রূপ নেয় সরকারবিরোধী এক প্রবল গণবিক্ষোভে। পুলিশের গুলি, সহিংসতা ও দমননীতির ঘটনায় প্রাণ হারান অন্তত ৩০ জন বিক্ষোভকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে শেষমেশ পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রীসহ শাসকশ্রেণি।
 

উল্লেখযোগ্য যে, দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের জন্য সুপরিচিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি। নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকারী কারকি এবার তরুণ আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থনও জানিয়েছেন। নিহতদের ন্যায়বিচারের প্রশ্নেও তার সরব অবস্থান স্থানীয়দের কাছে নতুন করে আলোচনায় এসেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।