ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

মানিকগঞ্জে পারিবারিক কলহে ছেলের হাতে মায়ের মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ১১:৫১:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ১১:৫১:০০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭১ বার পঠিত
মানিকগঞ্জে পারিবারিক কলহে ছেলের হাতে মায়ের মৃত্যু ছবি সংগৃহীত

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে মায়ের মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চক মিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এই ঘটনা ঘটে।
 

নিহত রানী ভদ্র (৬৪) ওই গ্রামের মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী। হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে রবি চন্দ্র ভদ্রের (৪২) বিরুদ্ধে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মা-ছেলের মধ্যে পারিবারিক বিরোধ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে রবি চন্দ্র ভদ্র ধারালো বঁটি দিয়ে রানী ভদ্রের গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার পরপরই অভিযুক্ত ছেলে বাড়ি থেকে পালিয়ে যায়।
 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রবিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।