ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ইথিওপিয়া উদ্বোধন করল ‘গ্র্যান্ড রেনেসাঁ বাঁধ’, মিশর-সুদানের উদ্বেগ তীব্র

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ১২:৫০:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ১২:৫০:১৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০১ বার পঠিত
ইথিওপিয়া উদ্বোধন করল ‘গ্র্যান্ড রেনেসাঁ বাঁধ’, মিশর-সুদানের উদ্বেগ তীব্র ছবি: সংগৃহীত
ইথিওপিয়ার সরকার গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে আফ্রিকার সবচেয়ে বড় পানিসম্পদ প্রকল্প ‘রেনেসাঁ বাঁধ’ (আল-নাহদা)। প্রধানমন্ত্রী আবি আহমেদ টানা ১৪ বছরের নির্মাণকাজ শেষে এই বিশাল বাঁধ উদ্বোধন করেন। প্রকল্পটির লক্ষ্য ইথিওপিয়া ও প্রতিবেশী দেশগুলোর বিদ্যুৎ চাহিদা পূরণ এবং অতিরিক্ত বিদ্যুৎ রপ্তানি করা।
 
তবে এই পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি করেছে। মিশর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চিঠি পাঠিয়ে ইথিওপিয়ার এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। মিশর জানিয়েছে, রেনেসাঁ বাঁধের কোনো আইনি বা রাজনৈতিক বৈধতা তাদের বা সুদানের জন্য থাকবে না। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার উল্লেখ করেছে, নীলনদে পানির প্রবাহ কমলে তাদের কৃষি, পানীয় জল সরবরাহ এবং সামাজিক স্থিতিশীলতায় গুরুতর প্রভাব পড়বে।
 
ইথিওপিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, বাঁধটি শুধুমাত্র ইথিওপিয়ার লাখো মানুষের বিদ্যুৎ সরবরাহ করবে না, বরং প্রতিবেশী দেশগুলোতেও অতিরিক্ত বিদ্যুৎ রপ্তানি করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী আবি আহমেদ বারবার এই প্রকল্পকে যৌথ উন্নয়নের সুযোগ হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন, এটি নিম্নপ্রবাহের দেশগুলোর জন্য কোনো হুমকি নয়।
 
সুদানের অবস্থান বহু বছর ধরে দোদুল্যমান। তারা আশঙ্কা করছে বাঁধের অযথাযথ ব্যবস্থাপনা পরিবেশের ক্ষতি, বন্যা ঝুঁকি ও নিম্নপ্রবাহের বাঁধগুলোর নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। অন্যদিকে তারা আশা করছে প্রকল্প থেকে সস্তা বিদ্যুৎ এবং সীমান্ত অঞ্চলে পানি নিয়ন্ত্রণে সুবিধা হবে।
 
বিশ্লেষকরা মনে করছেন, ইথিওপিয়া মিশর ও সুদানের সঙ্গে কোনো পূর্ণাঙ্গ চুক্তি ছাড়া বাঁধ চালু করার কারণে আঞ্চলিক উত্তেজনা বাড়ছে। এ পরিস্থিতিতে কূটনৈতিক সংলাপ ও আঞ্চলিক সহযোগিতা ছাড়া স্থায়ী সমাধান পাওয়া কঠিন। বিদেশি হস্তক্ষেপ বা দেশগুলোর মধ্যে সমন্বয়ের অভাব আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।