ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

জাতিসংঘে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে বিপুল সমর্থন, ইসরাইলের প্রত্যাখ্যান সত্ত্বেও অটল অবস্থান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৮:৪৫:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৮:৪৫:৩৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
জাতিসংঘে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে বিপুল সমর্থন, ইসরাইলের প্রত্যাখ্যান সত্ত্বেও অটল অবস্থান ছবি সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন-ইসরাইল সংকটের দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় একটি ঘোষণা গৃহীত হয়েছে। ইসরাইল প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করলেও জাতিসংঘ জানিয়েছে, তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে। অন্যদিকে হামাস এই ফলাফলে সন্তোষ প্রকাশ করেছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৪২টি দেশ প্রস্তাবের পক্ষে সমর্থন জানায়। বিপক্ষে ভোট পড়ে মাত্র ১০টি দেশের, যার মধ্যে ইসরাইলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রও রয়েছে। এছাড়া ১২টি দেশ ভোটদানে বিরত থাকে। ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রস্তাবটি সাধারণ পরিষদে উপস্থাপিত হয়।

‘নিউইয়র্ক ঘোষণা’ নামে পরিচিত এই প্রস্তাবে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা যেমন নিন্দনীয়, তেমনি গাজায় ইসরাইলের নির্বিচার হামলা, অবরোধ এবং অনাহারও অমানবিক। এতে সৃষ্ট ভয়াবহ মানবিক বিপর্যয়ের সমাধানে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তাও উল্লেখ করা হয়।

ভোটের আগের দিনই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, ফিলিস্তিন কখনোই স্বাধীন রাষ্ট্র হবে না। শুক্রবার ভোটের পর ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন বলেন, ঘোষণায় হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত না করাই প্রমাণ করে জাতিসংঘ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তবে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরাইলের আপত্তি সত্ত্বেও প্রস্তাব কার্যকর রাখা হবে। অন্যদিকে হামাস ফলাফলে স্বাগত জানিয়ে একে দ্বি-রাষ্ট্র সমাধানের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বৈঠকে কিছু দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।