ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

রাশিয়ার তেল কেনা বন্ধে ন্যাটো দেশগুলোকে আহ্বান ট্রাম্পের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ১০:০৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ১০:০৯:০২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
রাশিয়ার তেল কেনা বন্ধে ন্যাটো দেশগুলোকে আহ্বান ট্রাম্পের ছবি: সংগৃহীত

ন্যাটোর সদস্য দেশগুলোকে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং রুশ তেল কেনা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি চীনের ওপরও ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন। ট্রাম্পের মতে, ন্যাটো দেশগুলো যদি ঐক্যবদ্ধভাবে এই পদক্ষেপ নেয়, তবে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি দ্রুত সম্ভব হবে। শনিবার (১৩ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
 

ট্রাম্প বলেন, তিনি রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত আছেন। তবে এর জন্য ন্যাটো দেশগুলোকে প্রথমে রুশ তেল কেনা বন্ধ করতে হবে এবং নিষেধাজ্ঞায় যুক্ত হতে হবে। তিনি উল্লেখ করেন, ন্যাটো সদস্য তুরস্ক রুশ তেলের তৃতীয় বৃহত্তম ক্রেতা; এছাড়া হাঙ্গেরি ও স্লোভাকিয়ার মতো দেশও মস্কোর তেল আমদানি করছে।
 

পোস্টে ট্রাম্প আরও জানান, রাশিয়ার তেলের ওপর ন্যাটোর নিষেধাজ্ঞা এবং চীনের ওপর উচ্চ শুল্ক ইউক্রেন যুদ্ধের আর্থিক জোগান বন্ধে কার্যকর হবে। তিনি প্রস্তাব দেন, ন্যাটো দেশগুলো চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপ করে যুদ্ধ শেষ হলে তা প্রত্যাহার করতে পারে। ট্রাম্পের দাবি, শক্তিশালী শুল্ক আরোপ রাশিয়ার ওপর চীনের প্রভাব ভাঙতে সাহায্য করবে।
 

মার্কিন প্রেসিডেন্ট ইতোমধ্যে রাশিয়া থেকে জ্বালানি আমদানির জন্য ভারতের কিছু পণ্যের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। তার অভিযোগ, যুদ্ধের দায় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর বর্তায়, যদিও তিনি এ তালিকায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম নেননি।
 

জি–৭ অর্থমন্ত্রীর সাম্প্রতিক বৈঠকেও (১২ সেপ্টেম্বর) রাশিয়ার জ্বালানি আমদানিকারক দেশগুলোর ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের প্রস্তাব আসে। যুক্তরাষ্ট্রের মতে, রাশিয়া তেল বিক্রি করে যে অর্থ আয় করছে, তা দিয়ে ইউক্রেন যুদ্ধে খরচ মেটাচ্ছে। ট্রাম্প প্রশাসনের দাবি, ঐক্যবদ্ধভাবে রুশ তেলের আর্থিক জোগান বন্ধ করতে পারলে মস্কোর ওপর বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরি করা সম্ভব হবে।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।