ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

কাতারে হামলায় সৌদি আকাশসীমা ব্যবহার করেছে ইসরাইল: ওয়াল স্ট্রিট জার্নাল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০২:৩৪:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০২:৩৪:০৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
কাতারে হামলায় সৌদি আকাশসীমা ব্যবহার করেছে ইসরাইল: ওয়াল স্ট্রিট জার্নাল

ইসরাইল কাতারের রাজধানী দোহায় সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার সময় সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। শনিবার প্রকাশিত প্রতিবেদনটিতে জানানো হয়, গোপন অভিযানে একাধিক উন্নত যুদ্ধবিমান অংশ নেয় এবং সৌদি আরবের আকাশপথ অতিক্রম করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
 

প্রতিবেদনে বলা হয়, অভিযানে আটটি এফ–১৫ এবং চারটি এফ–৩৫ যুদ্ধবিমান ব্যবহার করে দেড় হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করা হয়। এসব যুদ্ধবিমান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আকাশপথ হয়ে দোহায় গিয়ে আঘাত হানে। মার্কিন প্রশাসনের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামলার কয়েক মিনিট আগে যুক্তরাষ্ট্রকে কেবলমাত্র হামাসকে লক্ষ্য করে আসন্ন হামলার তথ্য দেওয়া হলেও নির্দিষ্ট টার্গেট জানানো হয়নি।
 

ওয়াল স্ট্রিট জার্নালের দাবি অনুযায়ী, ইসরাইল কৌশলগতভাবে লোহিত সাগরকে ঘিরে বিমান মোতায়েন করে, যাতে সরাসরি আরব দেশগুলোর আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এড়ানো যায়। এ কারণে আক্রমণ দ্রুত সম্পন্ন হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র আপত্তি জানানোর সুযোগ সীমিত থাকে।
 

গত মঙ্গলবার দোহায় হামাসের নেতাদের অবস্থান করা একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে পাঁচ হামাস সদস্য এবং কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। নিহতরা ওই সময় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করছিলেন বলে জানা গেছে।
 

উল্লেখ্য, ইসরাইল-হামাস সংঘাতকে ঘিরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, যেখানে আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকা আন্তর্জাতিক পরিসরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।