ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চা করতে হবে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০১:১৭:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০১:১৭:৫৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭২ বার পঠিত
ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চা করতে হবে পটিয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে কেডিএস গ্রুপের চেয়ারম্যান
কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান বলেছেন, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে দ্বীনি এলম শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান বিজ্ঞানের প্রতি ধাবিত হতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার মাধ্যমে নিজেদেরকে প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তা সম্ভব না হলে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজের অস্তিত্ব ঠিকিয়ে রাখা সম্ভব নয়।
 
পটিয়ার সাঁইদাইর গাউছিয়া তৈয়বিয়া দিলোয়ারা বেগম সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় আলিম ১ম বর্ষ (শিক্ষাবর্ষ ২০২৫–২৬) এ ভর্তিকৃত শিক্ষার্থীদের ছবকদান অনুষ্ঠান এবং এনটিআরসিএ কর্তৃক সুপারিশকৃত ও বদলিকৃত শিক্ষকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
গতকাল সোমবার মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সাবেক সভাপতি আহমদুল হক আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ, জিবি সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, এম এ হাকিম, আবু ফারুকী, জসিম উদ্দীন ও মফিজুর রহমান, কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, খলিল–মীর কলেজের অধ্যক্ষ এস এম মিছবাহ উদ্দিন, মেহেরআটি হযরত নুরুদ্দিন শাহ্‌ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হাফেজ আহমদ আলকাদেরী, কৈয়গ্রাম মাদ্রাসার সুপার মাওলানা আহমদ কবির রেজভী, খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম ছিদ্দিক, খলিলুর রহমান মহিলা কলেজের সভাপতি মো. ফোরকান, এস এম নাছিমা বেগম মাদ্রাসার সুপার মাওলানা ইরফানুল করিম সিদ্দিকী, খলিল–মীর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খোরশেদ আলম, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. বোরহান উদ্দিন ও উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক আনচারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক হোছাইন আহমদ। এর আগে খলিলুর রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাদ্রাসায় আল ফাতেমা পাঠাগার উদ্বোধন করেন।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।