ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে সাতরাস্তা অবরোধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ১২:৪২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ১২:৪২:০৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে সাতরাস্তা অবরোধ

রাজধানীর সাতরাস্তা মোড়ে ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার বেলা সোয়া ১১টার দিকে শুরু হওয়া এ আন্দোলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, কারিগরি শিক্ষাব্যবস্থাকে দুর্বল করা এবং প্রকৌশল খাতকে একচেটিয়া নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিএসসি ডিগ্রিধারীরা অযৌক্তিক দাবি তুলেছে। শিক্ষার্থীরা বলছেন, এর মধ্য দিয়ে রাষ্ট্রকে একটি কুপরিকল্পনার ফাঁদে ফেলার চেষ্টা চলছে, যা তারা কোনোভাবেই মেনে নেবেন না।
 

বিক্ষোভকারীরা জানায়, সম্প্রতি বিএসসি ডিগ্রিধারীরা তিন দফা দাবি উত্থাপন করেছে, যা কারিগরি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও পেশাগত অবস্থান ক্ষতিগ্রস্ত করবে। এর প্রতিবাদ জানিয়ে তারা ছয় দফা দাবি পেশ করেছেন। এসব দাবির মধ্যে রয়েছে— জ্যুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য বরাদ্দ ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, ওই পদে পদোন্নতিসংক্রান্ত আদালতের রায় কার্যকর না করা, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সংশ্লিষ্ট নিয়োগবিধি সংশোধন।
 

শিক্ষার্থীদের দাবি, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বাস্তব সমস্যা সমাধান করে নীতিগত সুষ্ঠু সিদ্ধান্ত গ্রহণই দেশের প্রকৌশল খাতের স্বার্থ রক্ষা করতে পারে। অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত তারা মেনে নেবে না এবং যৌক্তিক সমাধান না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।