ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

গাজায় ইসরাইলি স্থল অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ কানাডার, মানবিক বিপর্যয়ের আশঙ্কা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০১:১২:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০১:১২:৩৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
গাজায় ইসরাইলি স্থল অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ কানাডার, মানবিক বিপর্যয়ের আশঙ্কা

গাজা সিটিতে ইসরাইলের সর্বশেষ স্থল অভিযানকে অত্যন্ত ভয়াবহ বলে আখ্যায়িত করেছে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি আশঙ্কা জানিয়েছে, এ হামলায় চলমান মানবিক সংকট আরও গভীর হবে এবং বন্দিদের নিরাপদ মুক্তিও নতুন করে ঝুঁকির মুখে পড়বে।
 

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে কানাডা ইসরাইলকে আন্তর্জাতিক আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানায়। সেখানে বলা হয়, দেশটি তাত্ক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতি, বাধাহীন মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত করা এবং গাজার সব জিম্মিকে অবিলম্বে মুক্ত করার দাবিতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে রয়েছে।
 

একইদিন ইসরাইলি সেনাবাহিনীর নতুন হামলায় গাজা উপত্যকাজুড়ে অন্তত ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া, গাজা সিটির দখল নিশ্চিতের অংশ হিসেবে সেনারা স্থল অভিযানের শেষ পর্যায়ে অগ্রসর হচ্ছে বলে জানানো হয়েছে। এতে জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন হাজারো ফিলিস্তিনি। তবে কার্যত গোটা এলাকাতেই কোনো নিরাপদ আশ্রয় অবশিষ্ট নেই বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।
 

২০২৩ সালের অক্টোবরে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় গাজায় প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের একটি বড় অংশ নারী ও শিশু।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।