ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

অভিবাসন নিয়ন্ত্রণে এইচ-ওয়ান বি ভিসার ফি ১ লাখ ডলার করলেন ট্রাম্প প্রশাসন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ১০:৩০:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ১০:৩০:৫৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭২ বার পঠিত
অভিবাসন নিয়ন্ত্রণে এইচ-ওয়ান বি ভিসার ফি ১ লাখ ডলার করলেন ট্রাম্প প্রশাসন ছবি সংগৃহীত

অভিবাসন নিয়ন্ত্রণ ও স্থানীয় কর্মীদের অগ্রাধিকার দিতে যুক্তরাষ্ট্রে এইচ-ওয়ান বি ভিসার বাৎসরিক ফি ব্যাপকভাবে বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। এতদিন যেখানে ফি ছিল ১ হাজার ৫০০ ডলার, এখন তা বৃদ্ধি করে ১ লাখ ডলার করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশটির বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্স ও বিবিসির।
 

২০০৪ সালে চালু হওয়া এইচ-ওয়ান বি কর্মসূচির আওতায় প্রতিবছর ৮৫ হাজার বিদেশি দক্ষ কর্মী যুক্তরাষ্ট্রে কাজ করার সুযোগ পান। মূলত বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল ও ব্যবসায় প্রশাসন খাতের পেশাদারদের নিয়োগ দেওয়া হয় এ ভিসার মাধ্যমে। অ্যামাজন, মাইক্রোসফট, মেটা, অ্যাপল ও গুগলসহ শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো এর বড় সুবিধাভোগী।
 

মার্কিন পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে বিদেশি বিজ্ঞান ও প্রযুক্তিকর্মীদের সংখ্যা ৪৪ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পায়, যার বেশিরভাগই ভারত ও চীন থেকে আসা। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ২৫ লাখ বিদেশি স্টেম কর্মী (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত খাতের পেশাজীবী) কাজ করছেন।
 

বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, বড় কোম্পানিগুলো বিপুল সংখ্যক বিদেশি কর্মী আনছে। এ পরিস্থিতিতে ফি বৃদ্ধি করে তাদের কাছে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে— “যদি দক্ষ কর্মী প্রয়োজন হয়, তবে মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সুযোগ দিন অথবা স্থানীয়দের প্রশিক্ষিত করুন। বাইরের লোকজনকে আর আমাদের চাকরি দখল করতে দেওয়া হবে না।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।