ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

বাউফলে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ১০:৩৮:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ১০:৩৮:৩৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
বাউফলে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ছবি সংগৃহীত

পটুয়াখালীর বাউফল পৌর শহরে রুমান মৃধা (২৩) নামে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভিআইপি সড়কের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুমান ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কুমারকান্দা গ্রামের নুরু মৃধার ছেলে।
 

পুলিশ জানায়, রুমানসহ আটজন শ্রমিক স্থানীয় একটি ভবনের পাইলিংয়ের কাজে যুক্ত ছিলেন। রাতের খাবারের পর তিনি সহকর্মীর কাছ থেকে রুমের চাবি নিয়ে নিজের কক্ষে প্রবেশ করেন। কিছুক্ষণ পর সহকর্মীরা দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় পান। জানালা দিয়ে উঁকি মেরে দেখা যায়, রুমান গলায় ফাঁস দিয়েছেন।
 

খবর পেয়ে ভবনটির মালিক নান্নু পুলিশে যোগাযোগ করেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
 

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার কারণ অনুসন্ধান করছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।