ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

মাদারীপুরে রাকিব হত্যা মামলায় দুই আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০২:৪১:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০২:৪১:৪৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮২ বার পঠিত
মাদারীপুরে রাকিব হত্যা মামলায় দুই আসামি র‍্যাবের হাতে গ্রেফতার সংগৃহীত ছবি
 

মাদারীপুরে সরকারি বরহামগঞ্জ কলেজের শিক্ষার্থী রাকিব মাদবরকে (২৫) চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
 

র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার রাতে এ তথ্য জানানো হয়। গ্রেফতাররা হলেন—শিবচর উপজেলার পূর্ব কাকৈর গ্রামের নুর আফজাল ওরফে রানা সরদার (৩২) এবং কেরানীবাট গ্রামের সিয়াম সরদার (২২)।
 

নিহত রাকিব শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের বাসিন্দা এবং সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কলেজ শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বও পালন করতেন।
 

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৪ সেপ্টেম্বর রাতে শিবচর পৌর বাজারের ইউসিবি ব্যাংকের এটিএম বুথের সামনে প্রতিপক্ষরা রাকিবকে একা পেয়ে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও ঢাকায় পাঠানোর পথে তার মৃত্যু হয়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরদিন নিহতের মা পারুল আক্তার ২২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে শিবচর থানায় মামলা দায়ের করেন।
 

র‍্যাব জানায়, মামলার গুরুত্ব বিবেচনায় বিভিন্ন ইউনিট যৌথভাবে অভিযান চালায়। দক্ষিণ কেরানীগঞ্জ থেকে নুর আফজাল ও রাতে নারায়ণগঞ্জের খানপুর এলাকা থেকে সিয়ামকে গ্রেফতার করা হয়। পরে তাদের শিবচর থানায় হস্তান্তর করা হয়।
 

উল্লেখ্য, চরশ্যামাইল গ্রামের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত মে মাসে সংঘর্ষে প্রতিপক্ষের ইবনে সামাদ নিহত হন। সেই মামলায় জেল খেটে সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফেরেন রাকিব। এরপরই এই হত্যাকাণ্ড ঘটে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।