ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি ফেরত চাইছে যুক্তরাষ্ট্র, তালেবানের কড়া প্রত্যাখ্যান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ১০:২৩:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ১০:২৩:৫৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি ফেরত চাইছে যুক্তরাষ্ট্র, তালেবানের কড়া প্রত্যাখ্যান ছবি সংগৃহীত

আফগানিস্তানের কৌশলগত বাগরাম বিমানঘাঁটি পুনর্দখলে জোরালো অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তালেবান সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, আফগানিস্তান যদি ঘাঁটিটি যুক্তরাষ্ট্রকে ফেরত না দেয়, তবে ‘খারাপ কিছু ঘটতে পারে’। শনিবার (২০ সেপ্টেম্বর) নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এ মন্তব্য করেন তিনি।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলার পর আফগানিস্তানে প্রবেশ করে যুক্তরাষ্ট্র। একই বছর বাগরাম বিমানঘাঁটি নির্মাণ ও ব্যবহার শুরু করে মার্কিন সেনারা। দুই দশক পর, ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর মার্কিন বাহিনী আফগানিস্তান থেকে সরে দাঁড়ায় এবং শেষ পর্যায়ে কাবুলের দক্ষিণে অবস্থিত ওই ঘাঁটিও ছেড়ে যেতে হয়। সে সময় আফগান জনমত একে ‘প্রত্যাহার নয়, বরং পালানো’ হিসেবে দেখেছিল।

তবে কয়েক বছর পর আবারও বাগরাম ঘাঁটির নিয়ন্ত্রণ ফিরে পেতে সচেষ্ট হয়েছে যুক্তরাষ্ট্র। সিএনএন জানায়, চলতি বছরের মার্চ থেকেই এ বিষয়ে আলোচনার তোড়জোড় চলছে। গত বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই জানান, বাগরাম ঘাঁটি ফেরত আনার প্রচেষ্টা চলছে। চীনের নিকটবর্তী হওয়ায় ঘাঁটিটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নে সেনা পাঠানো হবে কিনা—এ নিয়ে সরাসরি কিছু না বললেও ট্রাম্প জানান, আফগানিস্তানের সঙ্গে আলোচনা চলছে এবং যুক্তরাষ্ট্র দ্রুত বিমানঘাঁটি ফেরত চায়। যদি তালেবান তা না করে, তবে পরিস্থিতি ভিন্ন রূপ নেবে বলেও ইঙ্গিত দেন তিনি।

অন্যদিকে তালেবান প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নিতে দেওয়া হবে না। শুক্রবার এক বিবৃতিতে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালালি বলেন, কাবুল যেকোনো বিষয়ে আলোচনায় বসতে রাজি, তবে শর্ত হলো—আফগানিস্তানের ভেতরে মার্কিন সেনাদের উপস্থিতি থাকবে না। তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে তালেবান সরকার প্রস্তুত।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।