ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০১:০৭:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০১:০৭:৪৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

ঢাকা থেকে ছাড়ার পর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর ব্রিজে পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রোববার সকাল ১০টা ৫৭ মিনিটে এ ত্রুটির কারণে যাত্রীসেবা ব্যাহত হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বিকল ইঞ্জিন উদ্ধারে পাহাড়িকা এক্সপ্রেস থেকে একটি ইঞ্জিন এনে সহযোগিতা করা হবে। ফলে ২ থেকে ৩ ঘণ্টা পর্যন্ত ট্রেন চলাচল বিঘ্নিত থাকার আশঙ্কা রয়েছে।
 

শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব জানান, পারাবত এক্সপ্রেসকে ফের সচল করতে উদ্ধার প্রক্রিয়া শুরু হয়েছে। পাহাড়িকা ট্রেন পৌঁছালে তার ইঞ্জিন ব্যবহার করে পারাবতকে ফিরিয়ে আনা হবে। অপরদিকে পারাবতের চালক আবু জাফর সিদ্দিকী বলেন, চলন্ত অবস্থায় শায়েস্তাগঞ্জ অতিক্রমের পর ইঞ্জিনে হঠাৎ ত্রুটি দেখা দেয়। দেখা যায় দুটি ফিউজ নষ্ট হয়ে গেছে এবং কুলিং ফ্যান কাজ করছে না। ফলে ইঞ্জিন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এ অবস্থায় ফিউজ পরিবর্তন ও মেরামতের জন্য কারিগরি জনবল প্রয়োজন, যা ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
 

গামী ও সিলেট থেকে ছেড়ে আসা ট্রেনগুলো এ সমস্যার কারণে আটকে আছে। যাত্রীদের দুর্ভোগ লাঘব ও বিকল ট্রেন সরিয়ে ট্রেন চলাচল সচল করতে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।