ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

রুশ তেল আমদানিতে ইইউ’র চাপে হাঙ্গেরি ও স্লোভাকিয়া

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৫:৩৯:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৫:৩৯:০০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯২ বার পঠিত
রুশ তেল আমদানিতে ইইউ’র চাপে হাঙ্গেরি ও স্লোভাকিয়া ছবি: সংগৃহীত
রাশিয়া থেকে তেল আমদানি পুরোপুরি বন্ধ করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) হাঙ্গেরি ও স্লোভাকিয়ার ওপর চাপ বাড়াচ্ছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইইউভুক্ত বেশিরভাগ দেশই ইতোমধ্যে রুশ তেল আমদানি বন্ধ করে দিলেও বুদাপেস্ট এবং ব্রাতিস্লাভা তাদের জ্বালানি নিরাপত্তার কারণ দেখিয়ে এখনো এ নির্ভরতা বজায় রেখেছে। এই পরিস্থিতিতে ইইউ এখন এই দুটি দেশকে রুশ তেল আমদানি থেকে সরে আসার জন্য নতুন কৌশল বিবেচনা করছে।
ইইউ কর্তৃপক্ষ ধারণা করছে, যদি হাঙ্গেরি ও স্লোভাকিয়া পর্যায়ক্রমে রুশ তেলের ওপর তাদের নির্ভরশীলতা কমাতে ব্যর্থ হয়, তবে ড্রুজবা পাইপলাইন দিয়ে আসা তেলের ওপর শুল্ক আরোপ করা হতে পারে। এই পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে সরাসরি তেল আমদানি করে দেশ দুটি।
ইইউর এই সম্ভাব্য পদক্ষেপ হাঙ্গেরি ও স্লোভাকিয়ার জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে, কারণ তারা দীর্ঘদিন ধরে এই তেলের ওপর নির্ভরশীল। তাদের জ্বালানি চাহিদা পূরণের জন্য বিকল্প উৎস খুঁজে বের করা একটি কঠিন কাজ। এই চাপ ইইউ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্যের অভাব এবং ইউক্রেন সংকটের অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় মতপার্থক্যের বিষয়টিও সামনে নিয়ে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।