ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নিউইয়র্ক সম্মেলনে ভিডিওবার্তায় হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান আব্বাসের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০৯:৫২:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০৯:৫৩:৫৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৬ বার পঠিত
নিউইয়র্ক সম্মেলনে ভিডিওবার্তায় হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান আব্বাসের ছবি সংগৃহীত

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজা উপত্যকায় ক্ষমতাসীন গোষ্ঠী হামাস ও তাদের মিত্র সংগঠনগুলোকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নিউইয়র্ক সম্মেলনে দেওয়া ভিডিওবার্তায় তিনি বলেন, ফিলিস্তিনকে ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে সব সশস্ত্র গোষ্ঠীকে কেন্দ্রীভূত কর্তৃপক্ষের অধীনে আনতে হবে।
 

ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত বৈশ্বিক এই সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়। জাতিসংঘের অধিকাংশ সদস্য রাষ্ট্র এতে যোগ দিলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্মেলন বর্জন করে। আব্বাস যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় সরাসরি উপস্থিত থাকতে পারেননি, তবে ভিডিওবার্তা পাঠান।
 

তিনি বলেন, ফিলিস্তিনে একটি বৈধ নিরাপত্তা বাহিনীর অধীনে সকল নাগরিক সমান আইনের শাসনে থাকবে। যুদ্ধের অবসান ঘটলে তিন মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, যার মূল দায়িত্ব থাকবে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আয়োজন।
 

বর্তমানে পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) ফাতাহর নেতৃত্বে কার্যক্রম চালাচ্ছে। এক সময় গাজায়ও ফাতাহর প্রভাব ছিল, তবে ২০০৬ সালের নির্বাচনে হামাস জয়ী হওয়ার পর ২০০৭ সালের শেষ নাগাদ তারা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা হামাসের নিয়ন্ত্রণেই রয়েছে।
 

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে যে আকস্মিক হামলা চালানো হয়েছিল, তার পরিকল্পনা ও নেতৃত্বে হামাসের সরাসরি ভূমিকা ছিল বলে অভিযোগ করে আসছে আন্তর্জাতিক মহল। আব্বাসের সাম্প্রতিক বক্তব্যকে তাই গাজার পরিস্থিতি ও ফিলিস্তিনের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে একটি তাৎপর্যপূর্ণ আহ্বান হিসেবে দেখা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।