ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ইরান: ক্ষেপণাস্ত্র সক্ষমতায় আপস নয়, নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক শক্তি অপরিহার্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০২:১৩:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৯:৫৮:৩০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
ইরান: ক্ষেপণাস্ত্র সক্ষমতায় আপস নয়, নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক শক্তি অপরিহার্য ছবি: সংগৃহীত
ইরান নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে কোনো আপস করবে না এবং এ বিষয়ে কারও অনুমতির তোয়াক্কা করে না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির সরকারের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র শক্তি ইরানের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। এক সংবাদ সম্মেলনে মোহাজেরানি আরও উল্লেখ করেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সামরিক শক্তি অপরিহার্য এবং এ বিষয়ে কারও অনুমতির প্রয়োজন নেই।
ফাতেমা মোহাজেরানি তার বক্তব্যে বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে সামরিক শক্তির গুরুত্ব বহুলাংশে প্রমাণিত। তিনি ১২ দিনের একটি যুদ্ধ এবং আট বছরের প্রতিরক্ষা যুদ্ধের উদাহরণ তুলে ধরে বলেন, এই দুটি ঘটনাই দেখিয়ে দিয়েছে যে, জাতীয় সংহতির পাশাপাশি শক্তিশালী সামরিক সক্ষমতা একটি জাতিকে রক্ষা করতে কতটা কার্যকর। তিনি জোর দিয়ে বলেন, প্রয়োজনীয় সামরিক শক্তি ছাড়া কোনো দেশ তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না।
 
কূটনৈতিক সম্পর্ক প্রসঙ্গে মোহাজেরানি জানান, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে একাধিক সফর করেছেন। এই সফরগুলোর মাধ্যমে তিনি বাণিজ্য এবং অন্যান্য কৌশলগত ক্ষেত্রে বৈচিত্র্য আনার ওপর গুরুত্বারোপ করেছেন। একই সাথে তিনি পরিষ্কারভাবে বলেছেন, জনগণ ও দেশের স্বার্থ রক্ষায় ইরান সরকার কারও সঙ্গে কোনো আপস করে না। চীনসহ অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে ইরানের নিরবচ্ছিন্ন সম্পর্ক বজায় রয়েছে। তিনি আরও বলেন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য কূটনীতি একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।