ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ৫ দেশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৩:২৮:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৯:৫৭:২৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ৫ দেশ ছবি: সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে একটি দ্বি-রাষ্ট্র সমাধান বিষয়ক সমাবেশে বেলজিয়াম, মাল্টা, অ্যান্ডোরা, মোনাকো ও লুক্সেমবার্গ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই দেশগুলোর স্বীকৃতির ফলে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতিদানকারী দেশের সংখ্যা আরও বাড়ল। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মাল্টার প্রধানমন্ত্রী এই স্বীকৃতির বিষয়ে বলেন, “এই স্বীকৃতি শান্তি ও ন্যায়বিচারের প্রতি এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাসকে প্রতিফলিত করে।”
একই সমাবেশে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও ফিলিস্তিনকে স্বীকৃতি দেন। তিনি বলেন, “আমি ঘোষণা করছি যে, আজ ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। এটিই ইসরায়েলের শান্তিতে বসবাসের একমাত্র সমাধান।” ম্যাক্রোঁ মনে করেন, গাজায় ইসরায়েলের “গণহত্যা” অব্যাহত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল। তিনি আরও বলেন, “গাজায় যুদ্ধ, বোমা হামলা, গণহত্যা এবং বাস্তুচ্যুতি থামানোর সময় এসেছে। গাজায় চলমান যুদ্ধকে কোনোভাবেই সমর্থন করা যায় না।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।