ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

বেলুচিস্তানে জাফর এক্সপ্রেসে বোমা হামলা, ছয় বগি লাইনচ্যুত ও ১২ জন আহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ১০:৫৭:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ১০:৫৭:২৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
বেলুচিস্তানে জাফর এক্সপ্রেসে বোমা হামলা, ছয় বগি লাইনচ্যুত ও ১২ জন আহত ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে কোয়েটাগামী জাফর এক্সপ্রেসে বোমা হামলায় ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে এবং এর একটি উল্টে গেছে। মঙ্গলবার স্পিজেন্ড এলাকায় এ বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। রেলওয়ে সূত্রে জানা গেছে, বিস্ফোরণের সময় ট্রেনটিতে প্রায় ২৭০ জন যাত্রী ছিলেন।

পুলিশ ও রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, স্পিজেন্ড অঞ্চলের রেলপথে পুঁতে রাখা একটি বিস্ফোরক ডিভাইস ট্রেনটি অতিক্রম করার সময় বিস্ফোরিত হয়। এতে পেশোয়ার থেকে আসা ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয় এবং একটি বগি উল্টে যায়। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে।

এই হামলার কয়েক ঘণ্টা আগে একই এলাকায় আরেকটি বিস্ফোরণ ঘটে। বেলুচিস্তানকে দেশের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করা প্রধান রেলপথের কাছে সকালে একটি বিস্ফোরণের সময় পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস কোয়েটা রেলওয়ে স্টেশন ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। নিরাপত্তা ছাড়পত্রের পর ট্রেনটি আবার চালু করা হয়েছিল, কারণ তখন ট্র্যাক ক্ষতিগ্রস্ত হয়নি।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার পর্যন্ত ওই ট্র্যাকের ক্ষতিগ্রস্ত অংশে মেরামত চলবে এবং এই সময়ে ট্রেন চলাচল স্থগিত থাকবে। ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।