ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

রূপগঞ্জে ঝুটের গোডাউন থেকে এক টন সরকারি পাঠ্যবই উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১১:১৬:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ১১:১৬:৩০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৫ বার পঠিত
রূপগঞ্জে ঝুটের গোডাউন থেকে এক টন সরকারি পাঠ্যবই উদ্ধার ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ঝুট ব্যবসায়ীর গোডাউন থেকে প্রায় এক টন সরকারি পাঠ্যবই জব্দ করেছে পুলিশ। বইগুলো ২০২৫ শিক্ষাবর্ষের জন্য বরাদ্দ ছিল এবং বিনামূল্যে বিতরণের উদ্দেশ্যে সংরক্ষিত হওয়ার কথা থাকলেও এগুলো পাওয়া যায় গোডাউনে।
 

পুলিশ জানায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার যাত্রামুড়া এলাকায় সোহেল আরমান শফিক নামের এক ব্যবসায়ীর গোডাউনে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখানে বিপুল পরিমাণ সরকারি বই মজুত অবস্থায় পাওয়া যায়। পুলিশ উপস্থিত হলে গোডাউনে থাকা লোকজন পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত বইগুলো থানায় নেওয়া হয়।
 

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের অভিযোগের পর অভিযান পরিচালনা করা হয় এবং প্রায় এক হাজার কেজি বই উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বইগুলো কোথা থেকে আনা হয়েছে এবং এ ঘটনায় কারা জড়িত তা খুঁজে বের করতে তদন্ত চলছে।
 

ওসি আরও জানান, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ইতিমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।