ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ফিলিস্তিনি নজরদারির অভিযোগে ইসরাইলি প্রতিরক্ষা ইউনিটের জন্য সেবা বন্ধ করল মাইক্রোসফট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ১০:৪৮:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ১০:৪৮:৩৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
ফিলিস্তিনি নজরদারির অভিযোগে ইসরাইলি প্রতিরক্ষা ইউনিটের জন্য সেবা বন্ধ করল মাইক্রোসফট সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (আইএমওডি) একটি ইউনিটের জন্য নির্দিষ্ট ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা বন্ধ করেছে। ফিলিস্তিনিদের ওপর ব্যাপক নজরদারির অভিযোগের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে মাইক্রোসফটের ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ জানান, ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে পর্যালোচনার পর নির্দিষ্ট কিছু ক্লাউড স্টোরেজ ও এআই সাবস্ক্রিপশন নিষ্ক্রিয় করা হয়েছে।
 

এই পদক্ষেপের পেছনে রয়েছে দ্য গার্ডিয়ান–এর ৬ আগস্ট প্রকাশিত প্রতিবেদন। সেখানে দাবি করা হয়, ইসরাইলি সেনারা গাজা ও পশ্চিম তীরে লক্ষ লক্ষ ফিলিস্তিনির ফোনকল নজরদারির জন্য মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করছে।
 

স্মিথ বলেন, প্রতিষ্ঠানটির নীতি অনুযায়ী, মাইক্রোসফট কোনোভাবেই বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক নজরদারি চালানোর প্রযুক্তি সরবরাহ করে না। পাশাপাশি গ্রাহকের গোপনীয়তা রক্ষা তাদের মৌলিক দায়িত্ব।
 

অভ্যন্তরীণ তদন্তে প্রমাণ মেলায় মাইক্রোসফট জানায়, নেদারল্যান্ডসে অ্যাজুর স্টোরেজ ও এআই সেবা ব্যবহার হচ্ছিল। এ কারণেই আইএমওডি–এর জন্য নির্দিষ্ট সেবা স্থগিত করা হয়েছে। তবে এ সিদ্ধান্ত ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের সাইবার নিরাপত্তা সহযোগিতা ও আব্রাহাম চুক্তির আওতায় চলমান কার্যক্রমকে প্রভাবিত করবে না বলে আশ্বস্ত করেছে প্রতিষ্ঠানটি।
 

স্মিথ আরও জানান, এ বিষয়ে পর্যালোচনা চলমান আছে এবং আগামী দিনে আরও বিস্তারিত জানানো হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।