ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

শাবিপ্রবিতে আন্দোলনকালে সহিংসতায় জড়িত ২০ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ১০:৩৪:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ১০:৩৪:১০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
শাবিপ্রবিতে আন্দোলনকালে সহিংসতায় জড়িত ২০ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা এবং হলে অস্ত্র রাখার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২০ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া একই ঘটনায় আরও ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় ১২ জন এবং হলে অস্ত্র রাখার দায়ে আটজনকে বহিষ্কার করা হয়েছে। কয়েকজনের বিরুদ্ধে দুই অভিযোগই প্রমাণিত হওয়ায় তাদেরও আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
 

অন্যদিকে, ১৭ জনকে ২ থেকে ৪ সেমিস্টারের জন্য বহিষ্কার, ১৯ জনকে অভিযোগ থেকে অব্যাহতি এবং কয়েকজনকে সতর্ক করা হয়েছে।
 

অস্ত্র রাখার অভিযোগ থেকে খালাস পাওয়া শিক্ষার্থীদের বিষয়ে প্রক্টর বলেন, “কিছু শিক্ষার্থী একই রুমে ভর্তি থাকলেও অন্য রুমে থেকেছে। তাই যাচাই-বাছাই করে দেখা গেছে, সবার বিরুদ্ধে প্রমাণ পর্যাপ্ত নয়। এ কারণে সাময়িক বহিষ্কার না করে তাদের খালাস দেওয়া হয়েছে।”
 

এর আগে জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। প্রশাসনের এই কঠোর পদক্ষেপকে অনেকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার অংশ হিসেবে দেখছেন।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।