ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জন: বাংলাদেশসহ ৭৭টি দেশের আসন ছিল ফাঁকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৮:০৬:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৮:০৬:০৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জন: বাংলাদেশসহ ৭৭টি দেশের আসন ছিল ফাঁকা সংগৃহীত ছবি

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য চলাকালে বিশ্বব্যাপী ব্যাপক বয়কটের ঘটনা ঘটেছে। তার ৪১ মিনিটের ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭টি দেশের প্রতিনিধি দল অধিবেশন কক্ষে ছিলেন না বলে নিশ্চিত করেছে ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ।
 

প্রতিবেদনে বলা হয়েছে, এই দেশগুলোর কূটনীতিকরা হয় অধিবেশনে উপস্থিতই হননি, কিংবা নেতানিয়াহু পোডিয়ামে উঠতেই বেরিয়ে যান। বর্জনকারীদের মধ্যে ছিল ইসরাইলের প্রতিবেশী মিসর, জর্ডান, লেবানন ও সিরিয়া। এছাড়া সৌদি আরব, তুরস্ক ও ইরানও অধিবেশনে অংশ নেয়নি।
 

যদিও সব অনুপস্থিতি সরাসরি রাজনৈতিক বয়কট নয় বলে জানিয়েছে ইসরাইলি কর্মকর্তারা। উদাহরণস্বরূপ, জর্ডান ও মিসর আসন গ্রহণ না করলেও প্রকাশ্যে বিক্ষোভে যোগ দেয়নি। অন্যদিকে পাকিস্তানি প্রতিনিধিরা প্রতিবাদ জানিয়ে হল ত্যাগ করেন, তবে বাইরে দাঁড়িয়ে নেতানিয়াহুর বক্তব্য শোনেন।
 

অন্যদিকে ২০২০ সালের আব্রাহাম চুক্তিতে সই করা বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা নিজ আসনে বসে বক্তৃতা শুনেছেন, যদিও গাজা ইস্যুতে তাদের সঙ্গে ইসরাইলের সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে।
 

বর্জনকারীদের তালিকায় আরও ছিল স্পেন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কুয়েত, কাতার, ওমানসহ লাতিন আমেরিকা, আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ।
 

ইসরাইলি কর্তৃপক্ষ বলেছে, এ ধরনের নাটকীয় অনুপস্থিতি দেখিয়েছে যে গাজা যুদ্ধের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের কূটনৈতিক সংকট আরও গভীর হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।