ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

২০১৮’র পর ফের বাজেট সংকটে শাটডাউনের কবলে আমেরিকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ১১:৫১:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ১১:৫১:৫৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
২০১৮’র পর ফের বাজেট সংকটে শাটডাউনের কবলে আমেরিকা ছবি সংগৃহীত

বাজেট নিয়ে দ্বন্দ্বের কারণে অনির্দিষ্টকালের জন্য শাটডাউনে পড়েছে যুক্তরাষ্ট্র সরকার। বুধবার (১ অক্টোবর) প্রথম প্রহর থেকেই কার্যত অচল হয়ে পড়েছে ট্রাম্প প্রশাসন। এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সরকারি তহবিলের মেয়াদ শেষ হওয়ার আগে অস্থায়ী বাজেট বিল পাস করতে ব্যর্থ হয়েছে মার্কিন সিনেট। ফলে ২০১৮ সালের পর আবারও দেশটিকে শাটডাউনের মুখে পড়তে হলো। বাজেট নিয়ে কংগ্রেসের দুই প্রধান রাজনৈতিক দল রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে চলমান দ্বন্দ্বকে এ অবস্থার জন্য দায়ী করা হচ্ছে।

গতকাল সিনেটে ডেমোক্রেট সমর্থিত সরকারি ব্যয় বৃদ্ধির প্রস্তাবে ৬০ ভোট প্রয়োজন হলেও ৪৭–৫৩ ভোটে তা বাতিল হয়। এর ফলে সরকারি খরচ কমানোর অংশ হিসেবে বহু কর্মচারী চাকরিচ্যুত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে অপ্রয়োজনীয় খাতে কর্মসূচি বন্ধ হয়ে যাবে এবং জরুরি সেবাগুলোও মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রে ইতিহাসের দীর্ঘতম ৩৫ দিনের শাটডাউন হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।