ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

সুন্দরবনে কুমিরের আক্রমণে নিহত জেলের পরিবারকে সরকারের ৩ লাখ টাকা সহায়তা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০২:৪৬:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০২:৪৬:৪৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৮ বার পঠিত
সুন্দরবনে কুমিরের আক্রমণে নিহত জেলের পরিবারকে সরকারের ৩ লাখ টাকা সহায়তা

সুন্দরবনের করমজল খালে কুমিরের আক্রমণে নিহত জেলে সুব্রত মন্ডলের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক সহায়তা দিচ্ছে সরকার। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত পদ্ধতিতে বনে প্রবেশ করায় এ সহায়তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 

মঙ্গলবার সকালে বৈধ পাস নিয়ে কাঁকড়া ধরতে সুন্দরবনে প্রবেশ করেছিলেন সুব্রত মন্ডল (৩২) ও তাঁর সহযাত্রীরা। বিকেল সাড়ে ৩টার দিকে করমজল খাল পার হওয়ার সময় হঠাৎ কুমির ধরে নিয়ে যায় তাঁকে। দীর্ঘ সময় উদ্ধারের চেষ্টা চলার পর রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে কুমির লাশ ছেড়ে সরে গেলে স্থানীয়রা বন বিভাগের সহযোগিতায় সেটি পানির নিচ থেকে তুলে আনতে সক্ষম হন।
 

বুধবার দুপুরে নিজ গ্রাম ঢাংমারীতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। স্থানীয় গ্রামবাসী ইস্রাফিল বয়াতি এবং বন কর্মকর্তা আজাদ কবির জানান, নিয়ম মেনে বনে প্রবেশ করার কারণে সুব্রতের মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারকে সরকারি আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, দ্রুতই তিন লাখ টাকা অনুদান তাঁর পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।