ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের পোশাক রফতানি বাড়াতে ভিসা জটিলতা এবং ডিজাইন বাধা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১০-২০২৫ ১২:০১:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৫ ১২:০১:৫৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের পোশাক রফতানি বাড়াতে ভিসা জটিলতা এবং ডিজাইন বাধা ছবি: সংগৃহীত

বাংলাদেশ অস্ট্রেলিয়ায় পোশাক রফতানিতে পিছিয়ে রয়েছে মূলত আধুনিক এবং উচ্চমূল্যের ডিজাইন ও ফ্যাশনবোধের অভাবে। অস্ট্রেলিয়ার বিপুল বাজারে বাংলাদেশের রফতানি এক বিলিয়ন ডলারের কম হওয়ায় ব্যবসায়ীরা উদ্বিগ্ন। তাছাড়া অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়ার জটিলতা ব্যবসা সম্প্রসারণের পথে বড় বাধা হিসেবে কাজ করছে।
 

সিডনিতে অনুষ্ঠিত দুদিনব্যাপী ট্রেড শো-তে বাংলাদেশের তৈরি পোশাকের সুযোগ-সুবিধা এবং প্রতিবন্ধকতা নিয়ে আলোচনায় এ তথ্য সামনে এসেছে। অস্ট্রেলিয়ার ব্যবসায়ীরা বাংলাদেশি পরিবেশবান্ধব ও সবুজ কারখানার পণ্যগুলো বাজারে ভালো প্রতিযোগিতা করতে পারে বলে আশা প্রকাশ করেছেন। স্পায়রো গ্রুপের চেয়ারম্যান সোভোন ইসলাম বলেন, তারা পরিবেশবান্ধব পোশাক উৎপাদনে কাজ করে খ্যাতি অর্জন করছেন এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশের পণ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
 

এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মুসফিকুর রহমান ভিসা সহজ করে না দিলে রফতানির উন্নতি সম্ভব নয় মন্তব্য করেছেন। অস্ট্রেলিয়ার বাণিজ্য বিষয়ক স্যাডো মিনিস্টার মার্ক কোর এবং বাংলাদেশের অস্ট্রেলিয়া হাইকমিশনের বাণিজ্য প্রতিনিধি বেন কারসন ব্যবসা সম্প্রসারণে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।

বাংলাদেশ বিজনেস ফোরামের আয়োজনে অনুষ্ঠিত বিজনেস এক্সপো-তে পণ্য প্রদর্শনী ও পাঁচটি সেমিনারে দুই দেশের ব্যবসায়ীরা অংশ নিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা প্রকাশ করেছেন।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।